মাগুরা শ্রীপুর উপজেলা পরিষদের উদ্যোগে দুদিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।
এর আগে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর, উপজেলা কৃষি অফিসসহ বিভন্ন প্রতিষ্ঠান ২১টি স্টল অংশ নিয়েছে। মেলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন কর্মকা- ও ইন্টারনেটের ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
এমকে





