মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এক ঘণ্টা করে লোডশেডিং করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা এক সপ্তাহ এক ঘণ্টা করে লোডশেডিং দিয়ে পরিস্থিতি দেখবো। এভাবে পরিস্থিতি সামাল দেওয়া না গেলে পরে দুই ঘণ্টা করে লোডশেডিং দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।

নামাজের সময় ছাড়া মসজিদে এসি ব্যবহার না করারও অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

এমআর