শিববাড়িয়া নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন ও আবদুল ওয়াদুদের সমন্বয়ে গঠিত টিম শনিবার সকাল ১১টায় মহীপুর থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে। মহীপুর তীরে ৭৩টি অবৈধ স্থাপনা রয়েছে।

ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ জানান, শিববাড়িয়া নদী সংরক্ষণ ও দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সম্প্রতি বাংলাদেশ পরিবেশ ও আইনবিদ সমিতি (বেলা) উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। আদালত শিববাড়িয়া নদী সংরক্ষণের পাশাপাশি দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

জেআই