রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে এবং বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া একজন মারা গেছেন করোনা নেগেটিভ হওয়ার পর।

গতকাল সকাল ৮টা থেকে আজ (০৩ আগস্ট) মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

এরমধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ২ জন ও পাবনার ১ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৯২ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে জেলায় শনাক্ত হার ২৭ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৪৪ নমুনায় ১৭ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। নওগাঁর ১৮৩ নমুনায় ২৭ জনের পজিটিড আসে। শনাক্ত হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।

এমবি