পাওনা টাকা ফেরত চাওয়ায় বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুরসহ ২ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের বলশা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও ভূক্তভোগী পরিবারের অভিযোগে জানা গেছে, মোতালেব খান নামের ব্যক্তি মেয়ের বিয়ের সময় আক্তার মীরের থেকে টাকা ধার নেয়।
৫ বছর অতিবাহিত হলেও মোতালেব খান টাকা দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। স্থানীয় সালিশ মিমাংসার মাধ্যমে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে আক্তারের ভাগ্নে হাসানকে ডেকে নিয়ে মারধর করে মোতালেব ও তার পরিবারের লোকজন।
স্থানীয় সালিশ আইয়ূব আলী খান ঘটনাস্থলে গিয়ে হাসানকে থাপ্পর দেয়। হাসান ক্ষিপ্ত হয়ে আইয়ূব আলী খানকে মারলে প্রতিপক্ষ মোতালেব খান, আইয়ূব আলী খান, মেহেদী ও হৃদয়সহ তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মালয়শিয়া প্রবাসী মিন্টু মীরের বাড়িতে পুনরায় বৃহস্পতিবার রাতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা বাবুল মীর, সরু মীর, মোক্তার মীর, আরব আলী, আক্তার মীর, আইয়ূব আলী মীর, ছোরহাক মীরের বসত ঘর এবং ঘরের ভিতরে টিভি, ফ্রিজসহ সকল আসবাবপত্র কুপিয়ে ব্যাপক ভাংচুর করে।
ক্ষতিগ্রস্থ বাবুল মীরের স্ত্রী ফুলমতি বেগম জানান, মোতালেব খান ও আইয়ূব আলী খানের নেতৃত্বে হামলাকারীরা রাতে আধারে বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় হামলাকারীরা আমার ঘরের আলমারীতে জমি দলিল করার জন্য রাখা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও প্রায় ১৯ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে যায়।
তিনি আরও জানান, হামলাকারীরা বসত বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে প্রায় ৫০/৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি করেছে।
রাসেল/জেড





