ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৩টি কেন্দ্রে বিদ্যুৎহীন অবস্থায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার জেলাব্যাপী কালবৈশাখী ঝড়ের তান্ডবে গোটা মহেশপুর বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফলে ১১৩টি ভোট কেন্দ্রে কোনো বিদ্যুৎ নেই।
অনেক কেন্দ্রে আলো সল্পতার কারণে নির্বাচন কর্মকর্তাদের এ নিয়ে বেগ পেতে হচ্ছে।এ ছাড়া ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই কিছু কিছু যায়গায় অনিয়মের খবর পাওয়া গেছে।
এখনো পর্যন্ত গুরুতর ভোট জালিয়াতির খবর পাওয়া যায়নি।
পুলিশের গোয়েন্দা সংস্থার করা তালিকা মোতাবেক ১১৩ টি ভোট কেন্দ্রের ৫৭ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখা সুত্রে বলা হয়েছে, ভোটের দিন ১১৩টি কেন্দ্রে ২৮৩০ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে।
এর মধ্যে ৯৭ জন বিজিবি ও র্যাব সদস্য এবং ৩টি ইউনিয়নের জন্য থাকছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি ভোট কেন্দ্রে ৪ জন সশস্ত্র পুলিশ ও ৪ জন সশস্ত্র আনসার সর্বক্ষণ মোতায়েন থাকবে।
এ উপজেলায় ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারন কাউন্সিলর পদে ৩৯৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০০ জন অংশ নিচ্ছেন।
১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লাখ ২০ হাজার ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ১১ হাজার ১২২ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ০৯ হাজার ৪৩৯ জন।
এসএম





