ঘন কুয়াশার বঙ্গবন্ধু সেতুর দু’পাড়ের টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। ফলে সেতুর দু’পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশ জানায়, রোববার মধ্যরাত থেকে সেতু এলাকায় ঘন কুয়াশা পড়ে। এ কারণে সেতু কর্তৃপক্ষ সোমবার ভোর থেকেই দু’পাড়ের টোল আদায় বন্ধ রাখে।
এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা ও সেতু পশ্চিমপাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এর আগে ঘন কুয়াশায় সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনায় সেতু কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণেনে সোমবার ভোর ৫টা থেকে টোলপ্লাজা বন্ধ রাখা হয়েছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে।
এএস





