চাঁদপুরে মেঘনায় ৩ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ৯ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাল জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে ২ মণ জাটকাও জব্দ করা হয়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম হাবিবুর রহমান জানান, গত রাতে এমভি বন্ধন লঞ্চে অভিযান চালিয়ে ২ লাখ মিটার এবং রাত ৩টার দিকে মেঘনা মোহনা থেকে আরো ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ছাড়া শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ২ মণ জাটকা জব্দ করে নদীতে টহলরত কোস্টগার্ড সদস্যরা। পরে এগুলো অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এমকে





