কুড়িগ্রামে ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে জেলা শহরের জিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, দুপুরে শহরের জিয়া বাজার এলাকায় একটি ট্রাক রিকশাসহ চালককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।
এমবি





