মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজঘাটে ভারতের স্বাধীনতা ও নাগরিক অধিকার আন্দোলনের প্রধান নেতা মহাত্মা গান্ধীর সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার চিহ্ন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। এরপর সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা।

রাজঘাট হলো যমুনা নদীর তীরে অবস্থিত একটি স্মৃতিসৌধ, যা মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছে।

আজ পরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছেন শেখ হাসিনা। সূত্র : ইউএনবি।

এইচএন