জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাত আনুমানিক সোয়া ৯টার সময় চাঁদাবাজিকালে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুর রহমানের ছেলে সালা উদ্দিন (৩৩), আমিশাপাড়া ইউনিয়নের বদ্রগাও গ্রামের আলমের ছেলে মেহেদী হাসান (২৯) ও একই গ্রামের মজিবুল হকের ছেলে মামুন (২৬)।
সোনাইমুড়ী থানা পুলিশ জানান, আটক যুবকরা উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের এক স্পেন প্রবাসীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
শনিবার রাতে দাবিকৃত চাঁদার টাকা নেওয়ার জন্য ওই প্রবাসীর বাড়িতে তারা আসবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে টাকার জন্য ৩ যুবক ওই বাড়িতে প্রবেশ করলে পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে একটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আটক করে।
রোববার সকালে সোনাইমুড়ী থানার ওসি আশরাফ উল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এমআর





