জেলার হাওর উপজেলা ইটনায় বজ্রপাতের দেলোয়ারা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ইটনা সদর ইউনিয়নের দীঘিরপাড় পাথারহাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা আক্তার দীঘিরপাড় পাথারহাটি গ্রামের আলী মিয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সময় দেলোয়ারা নিজ ঘর থেকে এক প্রতিবেশীর ঘরে যাচ্ছিলেন। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইটনা থানার ওসি মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তানভীর আহমেদ/এসএম