জামায়াতে ইসলামীর আসির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরকে কেন্দ্র করে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে টহল দেয়া শুরু করেছেন বিজিবি সদস্যরা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, কূটনৈতিক জোনসহ বিদেশিদের নিরাপত্তায় গুলশান, বনানী ও বারিধারা এলাকায় সাম্প্রতিক সময়ে নিয়মিত টহল দিয়ে আসছে বিজিবি। আজও তারা রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের দায়িত্ব পালন করতে বেরিয়েছেন।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই তারা কাজ করবেন বলে জানান মোহসিন রেজা। তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেটা জানাননি বিজিবির এই জনসংযোগ কর্মকর্তা।

ওএফ