ঢাকা থেকে অপহৃত আড়াই বছরের এক শিশু কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় এ ঘটনায় জড়িত দুই নারীসহ তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।

সোমবার রাতে কক্সবাজারের হলিডে মোড়স্থ সি ল্যান্ড আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

অপহৃত শিশু আহনাফ খান নিনাদ ঢাকার মোহাম্মদপুর এলাকার আমির হোসেনের ছেলে। শিশুটি শুক্রবার রাজধানী ঢাকার মোহাম্মদ এলাকা থেকে নিখোঁজ হয়। আটক অপহরণকারীরা হল, চট্টগ্রামের সাতকানিয়া এলাকা কুতুব উদ্দিন, ইয়াসমিন ও নিলু।

মঙ্গলবার দুপুর ১টায় কক্সবাজারস্থ র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিজার মীর্জা মোস্তফা জামাল।

তিনি জানান শিশুকে অপহরণের পর চক্রটি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বিকাশের মাধ্যমে টাকা দেয়ার কৌশলে শিশুটি উদ্ধার করে তিনজনকে আটক করা হয়। শিশুটি অভিভাবকের কাছে হস্তান্তর করে এ ব্যাপারে মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই