একটি রাজনীতিক দলকে খুশি করার জন্য প্রধান বিচারপতি সংবিধানের ষোড়শ সংশোধনীর এ রায় দিয়েছেন এবং এ রায়ে তিনি যাদের সহযোগীতা নিয়েছেন তারা আওয়ামীলীগের কল্যাণ চায়না।
একটি আন্তর্জাতিক চক্র দেশীয় দোশরদের সহযোগীতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।
জাতীয় সংসদের চীফ হুইপ আ. স. ম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরের কথা বলেন।
তিনি আরোও বলেন, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী অসহায় মানুষকে মুক্ত হস্তে দান করতেন। তিনি আমাদের মাঝে আমর হয়ে আছেন এবং আগামীতেও থাকবেন।
প্রয়াত সৈয়দ মহসিন আলীর সহধর্মিনি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও মৌলভীবাজার জেলা আওয়ামলীগের সহ-সভপতি মো: ফিরুজ প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন ও বিভিন্ন সমাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেড





