গাজীপুরের টঙ্গীতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় টঙ্গী থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

এরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, কনস্টেবল দেলোয়ার হোসেন, মজিবুর ও আব্দুল মতিন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার কারণে সোমবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ ওই চার পুলিশ সদস্যকে ক্লোজ করেছেন।

উল্লেখ্য, টঙ্গীর এরশাদনগর (বাস্তুহারা) এলাকা থেকে রবিবার গ্রেফতারের পর পুলিশের ভ্যান থেকে জামাল হোসেন ওরফে গাডু জামাল (৩৫) হাতকড়াসহ পালিয়ে যান। পরে ওই দিনই পুলিশ হাতকড়াটি বাস্তুহারা এলাকার ৫নং ব্লকের কবরখানা মসজিদ থেকে উদ্ধার করে। জামাল টঙ্গী থানা পুলিশের সোর্স রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এএইচ