রাজধানীর মধ্যবাড্ডায় জামতলা এলাকায় একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের চার তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত দু’জনের নাম বাদশা (২৫) ও মনির (২২)।

আজ বিকেলে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। বাড্ডাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যমকে জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামতলা এলাকার ওই ভবনে চারজন শ্রমিক মিলে নির্মাণ সামগ্রী নিচ থেকে উপরে ওঠার সময় চার তলায় তারা আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৪টার দিকে বাদশা ও মনিরকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুই শ্রমিক হলেন সজীব ও রাজু। দু’জনে বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এআই