সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সকাল-সন্ধা জামায়াতের হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা।

সোমবার সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের থেকে মিছিল শুরু করে পাম্প পর্যন্ত গিয়ে পিকিটিং এর মাধ্যমে মিছিল শেষ করে। এ সময় তারা রাস্তায় আগুন জেলে রাস্তা অবরোধ করে রাখে ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মু.হৃদয় আহমেদ জেলা সেক্রেটারী জেলা অফিস সম্পাদক সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।

এমবি