খুলনার কয়রায় একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৬ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের কাছের স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় লাশ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হাবিবুল্লাহ, তার স্ত্রী ও মেয়ে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাত হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই পরিবারের তিনজনকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে লাশ গোপনের চেষ্টা করা হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

এমবি