ফেনীর সোনাগাজীতে দাসের হাট বেড়িবাঁধ এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দাসের হাট বেড়িবাঁধ সংলগ্ন স্থানে আংকুর নেছা (৪০) নামে এক নারীকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আংকুর নেছাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
আহত আংকুর নেছা চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামের বাসিন্দা।
সোনাগাজী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেএইচ





