লালমনিরহাটের হাতীবান্ধায় বিশ্ব কবি রবী ঠাকুরের জন্ম দিন উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী হাতীবান্ধা দইখাওয়া আদর্শ কলেজের আয়োজনে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। রবী ঠাকুরের জীবন নিয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে কবির লেখা কবিতা, গান ও নৃত্য পরিবেশন করে কলেজের ছাত্র-ছাত্রীরা।

অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকারমাইকেল কলেজের অধ্যাপক শাহ্ আলম। বক্তব্য রাখেন, কলেজের বাংলা বিভাগের প্রধান লুৎফর রহমান, প্রভাষক আরিফা জামান, আব্দুস ছালাম প্রমুখ।

নুরনবী/এমবি