গাইবান্ধার সুন্দরগঞ্জে মাকে হত্যার দায়ে গ্রেফতারকৃত ছেলে এখন জেলহাজতে।

বিভিন্ন সুত্রে জানা যায়, শুক্রবার উপজেলার সুবর্ণদহ গ্রামের ভাদু শেখের পুত্র শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার পূর্বক জেল হাজতে সোপর্দ্দ করেছে থানা পুলিশ।

তাকে তার মা হত্যার অভিযোগে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার পশ্চিম শিবরাম মৌজাস্থ একটি খালের পাট জাগের নিচ থেকে শহিদুলের মা রহিমা বেগম (৭৫)’র লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করে রহিমার অপর ছেলে। এরই সূত্র ধরে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য শহিদুলকে থানায় নেয়া হলে এ হত্যার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ