দেশের উত্তরবঙ্গসহ পঞ্চগড়ে মঙ্গলবার (২৫ জুন) রাত থেকে বজ্রসহ বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়।

সোমবার (২৪ জুন) রাতে তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এদিকে, সোমবার পঞ্চগড় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনের তাপমাত্রার মধ্যেও সোমবার পঞ্চগড়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যায়।

মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে আর বাতাসে আদ্রতা বেড়ে যাবে। এছাড়া বিগত কয়েকদিনে তাপমাত্রা যা ছিল বৃষ্টিপাত হলে তার চেয়ে অনেকটা কম তাপমাত্রা বিরাজ করবে। রাতে তাপমাত্রা কম থাকলেও দিনের তাপমাত্রা একটু বেশি থাকবে।

এএস