বেনাপোলের বোয়ালিয়া বাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তার নাম মুস্তাফিজ (৩০)। সে ‌একই উপজেলার জিবা গ্রামের আলী আহমেদের ছেলে।

সোমবার রাত পৌনে সাতটার দিকে তাকে আটক করা হয়।বলে টাইমনিউজবিডিকে জনিয়েছেন পোর্ট থানা পুলিশের সহকারি উপ পরিদর্শক (এএসআই) ফিরোজ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জনতে পেরে বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ইউএসের পিস্তল একটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর