রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৯ মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১০৭৬ পিছ ইয়াবা, ৩৩০ গ্রাম ওজনের ৫০৭ পুরিয়া হেরোইন, ৮০০ গ্রাম গাঁজা ও ৪২৫ পিছ ইনজেকশন উদ্ধার করা হয়।
শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান।
এমএনজে





