গাইবান্ধার ফুলছড়ি থানার গূনভড়ি বাজার থেকে ইয়াবা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ।
র্যাব - ১৩ গাইবান্ধা ক্যাম্প গােপন সংবাদের ভিত্তিতে শক্রবার রাতে গাইবান্ধা জেলার ফুলছড়ির গূনগড়ি বাজারে বিশেষ অভিযানে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও মাদক চক্রের মূল হোতা বিধান চন্দ্র রায়(২২), পিতা বিনোদ বিহারী ডাক্তার, গ্রাম-দক্ষিন কাঠুর, থানা ফুলছড়ি, জেলা গাইবান্ধাকে ৫৭ পিচ ইয়াবা ও ০১টি মোবাইল ফোন সহ আটক করে।
র্্যাব জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
রুবেল





