ভারী বর্ষণ ও মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় বারের মতো নেত্রকোনার দূর্গাপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গত কয়েকদিনের টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে উপজেলার স্বোমেস্বরী এলাকায় পানি বাড়তে থাকে। এতে দূর্গাপুর পৌর শহরসহ বেশ কিছু গ্রামের রাস্তাঘাট তলিয়ে যায়। বিরিশিরি ইউনিয়নের দাগিনাইল, গাভিনা, করুনিয়া, খালিশাপাড়া, সাগরদিঘি, কলসকান্দি ও চৈতালিসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অসময়ের এই প্লাবনে এসব এলাকার প্রায় ৪ হাজার হেক্টর জমির রোপা-আমন পানিতে তলিয়ে গেছে।
গত ২৫ আগষ্ট পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। সেই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আবার দ্বিতীয়বারের মতো এই প্লাবনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





