জমি দখলকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরারন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কাওছার মাতুব্বর (২৫), সাহিদা বেগম (৪০), জহুরা খাতুন (৩৮), সুর্য্য বেগম (৩৫), তানিয়া বেগম (২৭), খবির খালশি (৭০), মজিবর খালাশি (৫৫), নিহার বেগম (৫৫) ও ছফেলা বেগমকে (৫০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরারন গ্রামের সোহরাফ খালাশির একটি পরিত্যক্ত জমির ওপর একই গ্রামের খবিরউদ্দিন তার লোকজনকে নিয়ে ঘর তুলতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।

এ সময় একাধিক বসত ঘর ভাংচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠি পেটা করে উভয় দলকে ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা।

কেএইচ