রাজধানীর কাওরানবাজার এলাকা থেকে একটি রিভলবারসহ ২ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
তেজগাঁও থানা পুলিশ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কাওরানবাজারের জনতা টাওয়ারের(এরশাদ টাওয়ার নামে পরিচিত) সামনে থেকে এ দুজনকে আটক করে। আটককৃতরা হলেন, আনোয়ার হোসেন উজ্জল(৩৮) ও খোরশেদ আলী(৩৫)।
পুলিশ বলছে, এ ২ জন অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। এ ধরনের একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে।
ডিএমপির তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





