রাজধানীর উত্তর বাড্ডা থেকে হিজবুত তাহরীরর ৩ সদস্যকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

বুধবার রাতে উত্তর বাড্ডার আলীর মোড় থেকে তাদেরকে আটক করা হয়। বাড্ডা থানার ডিউটিরত অফিসার এসআই আব্দুর রহিম টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- নূর আলম (২৭), আমজাদ হোসেন সুজন (৩৪) ও মাহমুদুল আলম অনিক (১৮)।

এসআই আব্দুর রহিম বলেন, হিজবুত তাহরীর সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নাশকতা চালায়। আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জেইউ, এমআর