বরিশালের তালতলীর কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা, ৫টি নৌকাসহ ২ জেলেকে আটক করেছে প্রশাসন।
শনিবার সকালে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়।
বরিশাল সদর উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ জানান, ১ নভেম্বর থেকে জাটকা ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা চলছে।
কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা বিক্রি করার জন্য ব্যবসায়ীরা নৌকা যোগে আসছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় ৫টি নৌকা থেকে ১৫ মণ জাটকা জব্দ করা হয়। সাথে দুই জন জেলেকে আটক করা হয়েছে।
এসএইচ





