পুরান ঢাকার শ্যামপুরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আজ শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শ্যামপুর শ্যামবাজারের কাঁচাবাজারে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সুত্রমতে, আগুন বাজারের প্রায় ৩০/৩৫টি কাঁচা ও আধাপাকা দোকানঘর পুড়ে ছাই গেছে।

তবে রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের কারণ ও এর ক্ষতির পরিমান সম্পর্কে কোনো তথ্য পাওয়া জানা যায়নি।

এমবি