না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন। তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বুধবার রাত ১০টা ১৫ মিনিটে মারা যান। ইন্নালিল্লাহি ... রাজিউন)।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন একুশে পদকপ্রাপ্ত এ গুণি শিল্পী। হৃদরোগের পাশাপাশি কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
খালিদ হোসেনের বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
খালিদ হোসেনের জন্ম ১৯৩৫ সালের ৪ ডিসেম্বর। তখন তাঁরা ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে। দেশ বিভাগের পর মা–বাবার সঙ্গে তিনি চলে আসেন কুষ্টিয়ার কোর্টপাড়ায়। ১৯৬৪ সাল থেকে তিনি স্থায়ীভাবে ঢাকায় ছিলেন।
এএস





