একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কদের (সাকা) চৌধুরী মরদেহ চট্টগ্রামের রাউজানে ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মরদেহ নিয়ে ফরিদপুরের খাবসপুরের দিকে রওনা হয়েছে আইনশৃংখলা বাহীনির সদস্যরা।

শনিবার দিবাগত গভীর রাত ২টা ৫১মিনিটে ৪টি এ্যাম্বুলেন্স একসঙ্গে বের হয়। প্রথম বহরটিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ। আর দ্বিতীয় বহরটিতে আলী আহসান মোহাম্মাদ মুজাহীদের মরদেহ বহন করা হয়।

এর আগে শনিবার দিবগত রাত ১২টা ৫৫মিনিটে এই মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করা হয়।

আগে থেকেই প্রস্তুত করে রাখা অ্যাম্বুলেন্সে করে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া প্রহরায় রাতেই দু'জনের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌছে দেয়া হবে।

এআই