বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী আর নেই। বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর বনানীতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। উমা কাজী তার দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজীকে রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

খিলখিল কাজী জানান, বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হবে।

তিনি আরও জানান, তার বোন মিষ্টি কাজী কলকাতায়। সে ফিরলে আগামীকাল বাদ জোহর বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। তারপর তার পরিবার স্থায়ীভাবে ঢাকার বনানীতে থাকতে শুরু করেন।

এএস