কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িজর খাজুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

মঙ্গলবার সকালে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জন করা প্রার্থী আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আনারস মার্কার মো. মোস্তফা রাঢ়ী স্থানীয় এমপি পঙ্কজ নাথের ক্ষমতায় কেন্দ্রে প্রভাব বিস্তার করছে।

আমার এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে জালভোট দিচ্ছে, এ কারণে আমি ভোট বর্জন করেছি।

এমবি