কুমিল্লার হোমনাসহ সারাদেশে চলমান হিন্দুদের ঘরবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলায় দূষ্কৃতিকারীদের দ্রুত আইনের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের উদ্যেগে কুমিল্লার হোমনাসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেব নাথ বলেন,নির্বাচন উত্তর পরিস্থিতিতে সারাদেশে হিন্দু সংখ্যালুঘু ঘর-বাড়ি,ব্যবস্যা মন্দির উপসানালয়ে অগ্নিসংযোগ প্রতিমা ভাঙচুর করেই যাচ্ছে দূষ্কৃতিকারীরা।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ধর্মীয় জাতিগত সংখ্যালুগের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতের প্রধান নির্বাচন কমিশনের আশ্বাস স্বত্ত্বেও রেহাই পাইনি হিন্দু সম্প্রদায়। নির্বাচনকে কেন্দ্র করে দেশে প্রায় ৫৫টি জেলায় ৭০০টি সংখ্যালুঘুদের বাড়িঘর,৬০০টি ব্যবসা প্রতিষ্ঠান ২০০টি মন্দির-উপসানালয় অগ্নিসংযোগ,লুটপাট,ভাঙচুর করেছে দূর্বৃত্তরা।
রামু সাথিয়ার মতো সম্প্রতি কুমিল্লার হোমনা উপজেলা বাক সীতারামপুর গ্রামে হিন্দুদের ৩৫টি বাড়ি এবং একটি মন্দিরে হামলা চালিয়ে দূর্বত্তরা ভেঙ্গে ফেলেছে। দূবৃত্তরা মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে প্রচার করে ফেসবুকে মহানবী হযরত মোহাম্মাদ (স.) কে নিয়ে কুটক্তি করা হয়েছে। এভাবে একের পর এক হামলা হচ্ছে। কিন্তু এসব দূষ্কৃতিকারীদের সরকারি আইন শৃঙ্খলাবাহিনী এদের গ্রেফতার ও বিচারের করছে না।
তিনি বলেন,অনেক জায়গা হিন্দুর মামলাও নিচ্ছে পুলিশ প্রশাসন। রাজনৈতিক আশ্রয়ে পার পেয়ে যাচ্ছে দূর্বৃত্তরা। আমাদের দাবি অবিলম্বে সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে সরকারি পর্যায়ে সন্ত্রাস দমন আইন,দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা ও ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি,উপাসনালয় রাষ্ট্রীয় পর্যায়ে পূর্ণনির্মাণের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমাদের আহ্বান দলমত নির্বিশেষে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত কেউ যাতে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বাঁচতে না পারে নিশ্চিত করতে হবে সরকারকে।
পরিষদের সভাপতি কাজল দেব নাথ এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন,সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব,রানা দাস গুপ্ত,অ্যাডভোকেট সুভ্রত চৌধুরী ও পিসি গুহ প্রমুখ।
[b]ঢাকা,এইচএম, ৩ মে (টাইমবিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি
কুমিল্লার হোমনাসহ সারাদেশে চলমান হিন্দুদের ঘরবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলায় দূষ্কৃতিকারীদের দ্রুত আইনের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ





