ঢাকা-বরিশাল-ঢাকা রুটে চালু হলো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের যাত্রা।
শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ এ ফ্লাইটের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, বরিশাল বিমান বন্দরে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ, মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলম, বরিশাল বিমানবন্দরের ম্যানেজার হানিফ গাজী, ট্রাভেল এজেন্সির কর্মকর্তা ও বিভিন্ন বিমান সংস্থার কর্মকর্তা।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সপ্তাহের প্রতি শনিবার, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং বরিশাল থেকে বেলা ১১টা ৪৫ মিনিটে উড্ডয়ন করবে। এ ছাড়া বরিশালে ১১টা ১৫ মিনিটে এবং ঢাকায় ১২টা ১৫ মিনিটে অবতরণ করবে।
ঢাকা-বরিশাল রুটে ভাড়া সর্বনিম্ন ৩২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম একমাস একটি টিকেট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়া হবে।
এম আর





