চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২০ দলীয় জোটের ৫৮ নেতা- কর্মীকে আটক করেছে পুলিশ।  রোববার বেলা ১১ টার মধ্যে  পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, বিভিন্ন নিয়মিত রাজনৈতিক ও অরাজনৈতিক মামলার আসামি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র মামলার আসামি এবং সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে (প্রিভেনটিভ আ্যারেষ্ট) পুলিশ অভিযান চালায়। এ সময় জেলাব্যাপী ৫৮ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ২৮ জন, শিবগঞ্জ উপজেলায় ১২ জন, গোমস্তাপুরে ১৭ জন এবং ভোলাহাট উপজেলায় একজন।

একে