চাঁদপুরে মো. শুক্কুর নামে পৌর জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় শহরের নিউ ট্রাক রোডের মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাবু জানান, শুক্কুরের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার তিনটি ও এলাকায় মারামারির ঘটনায় দু’টি মামলা রয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ অলি জানান, শুক্কুর স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পৃষ্ঠপোষক।

ওএফ