তিনি বলেন, ‘জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম ফোন করেছিলেন। তিনি জানালেন, তাঁদের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে চায়। সে অনুযায়ী সিইসি তাঁদের সোমবার দুপুর ১২টার সময় দিয়েছেন। চার থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল বৈঠকে আসতে পারেন।’
মক্কায় ৪০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন সৌদি সরকারেরমক্কায় ৪০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন সৌদি সরকারের
এর আগে সকালেই আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। পাশাপাশি নির্দেশনার বাস্তবায়নও তাৎক্ষণিকভাবে করার কথা বলা হয়েছে। তবে দলটি আগের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
দুপুরে এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এখনো আমরা জামায়াতের নিবন্ধন বা প্রতীক সংক্রান্ত কোনো পর্যবেক্ষণ পাইনি। যখন পর্যবেক্ষণ হাতে আসবে, তখন আইনগত দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রতীকের বিষয়ে ইসি সচিব আরও বলেন, ‘নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে আইন যেটা বলে, সেটাই অনুসরণ করা হবে। প্রাতিষ্ঠানিকভাবে কিছু বলতে হলে প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে থাকতে হবে। সেটি না থাকলে এখনই কিছু বলা সম্ভব নয়।’
এমএম