নির্বাচনী সহিংসতায় শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে গুরুতর আহত এক ব্যক্তি মারা গেছেন। তার নাম বুরুজ আলী (৪৫)। তিনি ওই ইউনিয়নের বলিদাপাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

রোববার ভোরে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর রাত ১০টার দিকে ৮ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার কালু মিয়া ও পরাজিত মেম্বার প্রার্থী আজিজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় আজিজুলের সমর্থকরা লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে বুরুজ আলীকে মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সেখানে মারা তিনি যান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওএফ