৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ দিনে রিটানিং অফিসারের নিকট সকাল থেকে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা।
তাদের নিজ নিজ দলীয় ব্যানারে নেতা কর্মীরা সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও রিটানিং অফিসারের নিকট জমা দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মনোনয়ন পত্র জমা চলছিল বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
এমবি





