নরসিংদীতে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে রাতভর গণধর্ষণের অভিযোগে আট বখাটেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গতকাল রোববার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ নরসিংদী ও শিবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। নির্যাতিত নারী জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা। দুই বছর আগে তার স্বামী মারা যান।
পুলিশ ও নির্যাতিতা নারী জানান, দুই বছর আগে মুঠোফোনের মাধ্যমে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকার একজনের সাথে প্রেমের সম্পর্ক হয়। শনিবার রাতে প্রেমিকের সাথে দেখা করতে মোর্শিদা নরসিংদী চলে আসেন।
রাত আনুমানিক ১২টায় সাহেপ্রতাব এসে পৌঁছলে প্রেমিক তাকে রিকশায় বাড়ি নিয়ে যাচ্ছিলেন। ওই সময় কিছু বখাটে মোটরসাইকেল নিয়ে তাদের রিকশার গতিরোধ করে। প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে প্রাণনাশের ভয় দেখিয়ে নরসিংদী পৌর শিশু পার্কে এবং পরে শিবপুরের কুমড়াদীর একটি পরিত্যক্ত মিলে নিয়ে গণধর্ষণ করে। ডিবি পুলিশকে জানালে তারা নির্যাতিতা নারীর শনাক্ত মতে আট বখাটেকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার জানান, গ্রেফতার আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
তারা নরসিংদীতে বিভিন্ন অপকর্ম করে থাকে। রাতভর মেয়েটির ওপর পাশবিক নির্যাতন করে। আমাকে জানালে ভিকটিমকে সাথে নিয়ে আসামিদের গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেড





