নারায়ণগঞ্জ জেলার বন্দর পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বন্দর উপজেলার সালেহনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নূর মোহাম্মদ পনেছকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতার নূর মোহাম্মদ পনেছের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
ইআর





