সোমবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এস















