গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসেনর সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, বতর্মান সরকার দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছে বলেই দেশ প্রতিদিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক দেশের তুলনায় বাংলাদেশ খাদ্যে সয়ং সম্পন্ন সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আওয়ামীলীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিত প্রচেষ্ঠার কারণে।
বৃহস্পতিবার সংসদ সদস্যে’র ঐচ্ছিক তহবিল থেকে ৩১জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি কৃষ্ণ কুমার চাকী।
এমবি





