কুষ্টিয়ায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক হিসাবরক্ষক শেখ সাফায়েত হোসেনকে (৬১) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া রামচন্দ্র রায় চৌধুরী সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সরাসরি কুষ্টিয়া বিশেষ জজ আদালতে হাজির করা হয়।
দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২০ অক্টোবর শেখ সাফায়েতের নামে কুষ্টিয়া মডেল থানায় ১৭ লাখ ৫২ হাজার ৭০২ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন কুষ্টিয়া এলজিইডি কর্তৃপক্ষ।
এ বছরের ২৪ মে দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারি পরিচালক রবীন্দ্রনাথ দাসকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। এ বিষয়ে রবীন্দ্রনাথ দাস এর সত্যতা নিশ্চিত করে জানান, শেখ সাফায়েত হোসেন কুষ্টিয়া এলজিইডিতে কর্মরত অবস্থায় ১৭ লাখ ৫২ হাজার ৭০২টাকা আত্মসাত করেন।
এমআইএস





