২০ দলীয় জোটের চলা অব্যাহত হরতাল এবং অবরোধের কারণে চলছে পুলিশের বিশেষ অভিযান। এই অভিযানে সারাদেশেই আটক করা হচ্ছে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মী। পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে গ্রেফতার করা হয়ে প্রায় তিন শতাধিক বিরোধী দলীয় নেতাকর্মী।
পুলিশেন বক্তব্য, নাশকতা যাতে কেউ না করতে পারে তাই আগে থাকতেই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। এই অভিযান চলবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।
রাজধানীতে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মী আটক:
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি এবং জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরায় গ্রেফতার ৩৪:
নাশকতার আশঙ্কায় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের তিনজন কর্মী রয়েছেন।
গাজীপুরে গ্রেফতার ১৭:
গাজীপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে। এদের মধ্যে টঙ্গীতে পাঁচজন, শ্রীপুরে ছয়জন, কালিয়াকৈরে একজন, জয়দেবপুরে তিনজন এবং কালীগঞ্জে থেকে দুজন বিএনপির-জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।
যশোরে আটক ৩৯:
যশোরে বিএনপি-জামায়াতের ৩৯ জনকে আটক করেছে পুলিশ।জেলার ৮টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, আটকদের বুধবার বিকেলের মধ্যেই যশোর আদালতে পাঠানো হবে।
খুলনায় আটক ৩৫:
খুলনা মহানগরীর ৮ থানায় অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে পুলিশ।আটকদের মধ্যে ৩ জন বিএনপি কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু।
সুনামগঞ্জে গ্রেফতার ২৪:
অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৩৮টি হরিণের চামড়াসহ আটক ২:
বরগুনার পাথরঘাটায় ৩৮টি হরিণের চামড়াসহ দুই জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রাম থেকে র্যালপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা এসব চামড়া উদ্ধার করে।আটক শাহিন মধ্য কালমেঘা গ্রামের ও উজ্জল পিরোজপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
নোয়াখালীতে আটক ৯:
সহিংসতা প্রতিরোধে নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামে গ্রেফতার ১৪:
চট্টগ্রামের জেলার সীতাকুন্ড, রাঙ্গুনিয়া, মিরসরাই, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ১৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোরগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আশরাফ (১৮),আল-আমীন(১৬), রফিক (১৯),হোসেন (১৭) নামের ৫ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত আরেক জনের নাম জানা যায়নি।
ইআর





