সমুদ্রপথে অবৈধভাবে মালেয়শিয়া যাওয়ার প্রস্তুতিকালে শহরের ঝাউতলা এলাকা থেকে ৭ জনকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ২ দালালকে আটক করা হয়।

শনিবার দুপুর পৌনে দুইটার দিকে শহরের প্রধান সড়কের ঝাউতলা এলাকার হোটেল সাগরগাঁওয়ের সামনে থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধার যাত্রীরা হলেন আব্দুর রহিমের ছেলে মিটু (২৫), নেছার আলী মোড়লের ছেলে মনিরুল ইসলাম (২২), নুরুল ইসলাম মোডলের ছেলে ইমরান হোসেন (১৮), মৃত আমীর আলি সর্দারের ছেলে আব্দুস সোবাহান (৪০), মৃত তমেজ মোড়লের ছেলে মো. হায়দার (৪২) ও রেজাউল মোডলের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান (২৫)।
তাদের বাড়ি কক্সবাজার শহর ও বিভিন্ন এলাকার।

আটক দালালরা হলো, কক্সবাজার পৌরসভার পাহাড়তলী গ্রামের মৃত হাসু আলীর ছেলে মোহাম্মদ হাসান (৩০) ও টেকনাফ উপজেলার বড় ডেইলের নোয়খালীর গ্রামের আবুল কালামের ছেলে নুরুল আলম (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হবে।

জেআই